- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জাউয়া ইউনিয়নের উদ্যোগে কম্বল বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়নের বড়কাপন বাজারে ১শ’ ৪০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। এসময় ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান আতা, জেলা বিএনপি নেতা তকদ্দুছ আলী পীর, ইউপি সদস্য আব্দুন নুর, হাজী সোনা মিয়া, হিরন মিয়া, আংগুর মিয়া, প্রবাসী আবদাল মিয়া, আটগ্রাম    উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল মামুন শাহীন, স্থানীয় শফিকুল ইসলাম, রেজাউল করিম, সত্তার মিয়া, বাতির মিয়া, মিছবাহ আহমদ, রায়হান আহমদ, হুসমত আলী, আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]