- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ছাতক উপজেলার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওজনে কারচুপি করায় প্রীতিরাজ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে     ৫ হাজার, মেয়াদমূল্যহীন পণ্য বিক্রি করায় মেসার্স সাদেক স্টোরকে ২ হাজার,  মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য রাখায় দে ফার্মেসীকে ৫ হাজার, হাসান স্টোরকে ৫ হাজার, হাজী আঃ গণি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন ছাতক থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]