ছাতক প্রতিনিধি
ছাতকে প্রস্তাবিত জাতীয় মজুরী স্কেল ঘোষণাসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ বুধবার রাতে ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সভাপতি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সদস্য খসরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও কারখানার বাণিজ্যিক শাখার করনীক হাবিবুর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহবায়ক খান সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম-আহবায়ক এম. কামাল উদ্দিন, চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম-আহবায়ক আতিয়ার রহমান, কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের সদস্য শেখ নুরুল হাদী, চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের সদস্য হামিদুর রহমান, কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সমন্বয় পরিষদের সদস্য ফরিদ উদ্দিন, নিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরী সহ-সভাপতি ও সমন্বয় পরিষদের সদস্য খোরশেদ আলম, কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় পরিষদের সদস্য সাইদুর রহমান, কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি ছালেহ আহমদ, সহ-সম্পাদক রায়হান খন্দকার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সাধারণ সম্পাদক ও কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরী সহ-সভাপতি আব্দুল কদ্দুছ। বক্তব্য রাখেন, শ্রমিক নেতা শাহ আলম, মোহাম্মদ আলী পান্না, আজিজুর রহমান, এনামুল হক, মফিজুর রহমান শাহীন, জামিল আহমদ, হেকমত আলী, আবু শামীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খান সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের শ্রম ও ঘাম দিয়ে উপার্জন করা অর্থ দিয়ে কর্মকর্তারা বিলাসিতা করে থাকেন। মিল-কারখানার উৎপাদিত পণ্যের সাথে শ্রমিকদের রক্তের সম্পর্ক। আর সেই শ্রমিকরা যুগ-যুগ ধরে ন্যায্য অধিকার থেকে রয়েছে বঞ্চিত। শ্রমিকদের সর্বনি¤œ ৮হাজার ৭৫০টাকা ও সর্বোচ্চ ১৩হাজার ৫০০ টাকা প্রস্তাবিত প্রারম্ভিক মজুরী প্রদান করা এখন সময়ের দাবী। জাতীয় মজুরী স্কেল ঘোষণাসহ শ্রমিকদের ৬ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আন্দোলন চালিয়ে যেতে শ্রমিকদের প্রতি তিনি আহবান জানান।