ছাতক প্রতিনিধি
ছাতকে জামিলা ওয়েলফেয়ার ট্রাষ্ট্রের উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শেখপাড়া গ্রামে দুস্থদের মাঝে ৫শ’কেজি চাল বিতরণ করা হয়। বিশ্বনাথের জামিলা ওয়েল ফেয়ার ট্রাষ্ট্রের পক্ষে শেখপাড়া গ্রামের দরীদ্র ৫০ পরিবারের মাঝে প্রত্যেককে ১০কেজি করে চাল প্রদান করা হয়। চাল বিতরণকালে শ্রীকৃষ্ণপুর-দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার, বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসাইন আহমদ, বিশ্বনাথ গোয়াহরি লতিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. নুর উদ্দিন, সাংবাদিক হাবিবুর রহমান নাসির, স্থানীয় হাজী তোতা মিয়াসহ লোকজন উপস্থিত ছিলেন।