- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জালালিয়া মাদ্রাসায় সুজন মিয়া চৌধুরী স্মরণে মিলাদ মাহফিল

ছাতক প্রতিনিধি
ছাতকের জালালিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান,     
শিক্ষানুরাগী মরহুম সুজন মিয়া চৌধুরী স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার কনফারেন্স হলে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও হাফিজ ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, কালারুকা লতিফিয়া দাখিল মাদাসার সুপার মাও. মাহবুবুর রহমান তাজুল, প্রভাষক মাও. আব্দুস ছালাম, প্রভাষক মাও. আলী আজগর খান, গভর্নিংবডির সদস্য আমিনুল ইসলাম, অভিভাবক সদস্য শাহবাজ মিয়া চৌধুরী, মাও. আবু জয়ীদ মোহাম্মদ নোমান, মাস্টার আব্দুল কবির, মাষ্টার আনোয়ার হোসেন, মাস্টার শামীম মিয়া, মাস্টার মাহবুবুল আলম পারভেজ, মাও. শফিউল আলম তারেক, মাও. আজির উদ্দিন, মাও. ইলিয়াছুর রহমান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন, মাও. আলী আজগর খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুলাহ আল মামুন।

  • [১]