- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জেলহত্যা দিবস উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

ছাতক প্রতিনিধি
ছাতকে জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র¡ আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান চৌধুরী সুমন, অ্যাড. আশিক আলী।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জামাল আহমদ, সামছু মিয়া, নজমুল হোসেন, ফারুক আহমদ সরকুম, সাব্বির আহমদ, মনিরুজ্জামান সেলিম, আব্দুর রহিম, উকিল আলী, কুতুব আহমদ, যুবলীগ নেতা মাহবুব মিয়া, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মিনহাজুর রহমান তাপস, পাবেল আহমদ, ইসতিয়াক রহমান তানভির, সাইফ উদ্দিন, আব্দুল কাদির, আলমগীর হোসেন প্রমুখ।

  • [১]