- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জেলা পরিষদের ভুমি দখলমুক্ত করতে নোটিশ

ছাতক প্রতিনিধি
ছাতকে জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন সকল ভুমি দখলমুক্ত করতে নোটিশ প্রদান করা হয়েছে। গত ৩১ মার্চ সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট স্বাক্ষরিত এ নোটিশ প্রদান করা হয়। আগামী ৬ এপ্রিল জেলা পরিষদের মালিকানাধীন এখানের সকল ভুমি দখলদার মুক্ত করা হবে বলে জেলা পরিষদ সদস্য (১৪ নং ওয়ার্ড) আজমল হোসেন সজল জানিয়েছেন। যারা অবৈধভাবে দখল করে আছে তাদের উচ্ছেদ করে জেলা পরিষদের ভুমি পরিষদের নিয়ন্ত্রনে আনার জন্যই এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • [১]