- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে জোরপূর্বক মাছ শিকার, পলোসহ আটক ৩

ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের নি¤œ-উপর গজনী জলমহালে জোরপূর্বক মাছ শিকার করার অপরাধে মাছ শিকারের পলো সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জলাশয়ে মাছ শিকার করা অবস্থায় তাদের আটক করেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ এসআই পলাশ। আটককৃতরা হলেন জাগিদপুর গ্রামের মরম আলীর পুত্র আজির উদ্দিন, মর্তজ আলীর পুত্র শাহিন আহমদ ও বাকের আলীর পুত্র আলী আহমদ।
গত ১৬ মার্চ নি¤œ-উপর গজনী জলমহালে জোরপূর্বক মাছ লুটপাটের ঘটনায় জলমহালের লিজ গ্রহণকারী শাহজালাল মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাসুক আলী বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে আরো দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-২১) দায়ের করেন।

  • [১]