- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক

স্টাফ রিপোর্টার
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ছাতকের তিন গ্রামের ১২০ পরিবারের পাশে দাঁিড়য়েছে দেশের অন্যতম বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক। ব্র্যাকের পক্ষ থেকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাধন আলী ও পুরাকাটি এবং চরমহল্লা ইউনিয়নের টেটিয়ার চর গ্রামের ১২০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেয়া হবে ।
আজ রবিবার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাধনআলী গ্রামের ২৩ টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হবে। পরে পুরাকাটি ও টেটিয়ার চর গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯৭টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেয়া হবে। ব্র্যাকের জেলা শাখার উর্ধ্বতন কর্মকর্তাগণ ঢেউটিন বিতরণ করেন।
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন প্রদানের বিষয়টি দৈনিক সনামগঞ্জের খবরকে জানিয়েছেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান।

  • [১]