- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান

ছাতক প্রতিনিধি
ছাতকে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত হাতধনালী-পুরাকাটিসহ ৮টি গ্রামের দুর্গত মানুষদের আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির প্রথম সদস্য, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। শনিবার দুপুরে হাতধনালী, পুরাকাটি, খরিদিচর, টেটিয়ারচর, চুনারুচর,          
চরচৌলা, বলভপুর ও চরমাধব গ্রামের আড়াইশ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক হাজার করে আড়াই লাখ টাকা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নোয়ারাই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালেক রাজা, সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম, সিংচাপইর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, যুক্তরাষ্ট্র আ.লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, সদস্য এমাদুল হক, দোয়ারা আ.লীগ নেতা আব্দুল হামিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, দক্ষিন খুরমা আ.লীগ সভাপতি রুহুল আমিন তালুকদার, ক্ষতিগ্রস্ত পুনর্বাসন কমিটির সভাপতি আব্দুস সোবহান, অষ্ট্রেলিয়া আ.লীগ নেতা আব্দুল জব্বার মঙ্গল, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও আ.লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিরাজ উদ্দিন, মনসুর এলাহী দোলন, লাহিন মিয়া তালুকদার, পীর আনোয়ার হোসেন, জমির উদ্দিন, দোয়ারা উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • [১]