- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে টিফিনের টাকায় স্কুল ছাত্রের ত্রাণ বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে জমা করা টিফিনের টাকায় ক্রয় করা ত্রাণ সামগ্রী বানভাসি মানুষের মাঝে বিতরণ করেছেন স্কুল শিক্ষার্থী। ছাতক শহরের বাসিন্দা সরকারি চাকরিজীবী আকিক মিয়ার পুত্র ইফতিকার মো. বখতিয়ার খলজির দীর্ঘ দিনের জমানো টিফিনের টাকা দিয়ে ৫০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী ক্রয় করে বিতরণ করেন। সোমবার বিকেলে ত্রাণ সামগ্রী মাথায় বহন করে ছাতক সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও বন্যার্ত পরিবারের মাঝে বিতরণ করেন ইফতেকার ও তার পিতা আকিক মিয়া।

  • [১]