স্টাফ রিপোর্টার
ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। ছাতক- গোবিন্দগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়ক মোড়ে রাত সাড়ে ৮ টায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই মোটর সাইকেল আরোহী হলেন বদরুল আলম (২৮), সে উপজেলার কালারুখা ইউনিয়নের মাধবপুর গ্রামের কুটি মিয়ার ছেলে। অপর নিহত তরুণের নাম আলাল মিয়া (২৫), সে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার রাত সাড়ে ৮ টায় ছাতক শহর থেকে বাড়ি ফেরার পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়ক মোড়ে দাড়ানো বিকল ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী’র। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু ঘটে।