ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কন্ট্রাক্টর (ঠিকাদার) এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে সিনিয়র ঠিকাদার সুনীল কান্তি দেবের সভাপতিত্বে ও শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঠিকাদার ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, অতুল দেব, আব্দুল বারী চপল, শংকর দেব, জসিম উদ্দিন, এটিএম তারেক, সাদেকুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শংকর দেবকে সভাপতি, তাপস চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আব্দুল বারী চপলকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কন্ট্রাক্টর এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বিল্লাল আহমদ, জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সহিদ বাপন, জসিম উদ্দিন, অর্থ সম্পাদক হাজী জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক সাগর তালুকদার, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান খোকন, আপ্যায়ন সম্পাদক এটিএম তারেক, সদস্য শাহ আলম, সামছুর রহমান বাবুল, মামুন মিয়া, ফজলু মিয়া, মন্তাজ আলী, রাসেদ মিয়া, আব্দুস ছালাম, শংকর দত্ত, সাইফ উদ্দিন ও খায়রুল হুদা। এসময় সুনীল কান্তি দেব, মাহবুব আহমদ ও আশকর আলীকে নিয়ে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।