ছাতক প্রতিনিধি
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামে ডাকাতির ঘটনায় ছাতক থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার গৃহকর্তার মা আছিয়া বেগম বাদী হয়ে এ অভিযোগ দেন। গত মঙ্গলবার গভীর রাতে ১০-১২জন সংঘবদ্ধ ডাকাতদল সৌদি প্রবাসী আবু মুছা
সেজুলের সাব্বির ভিলায় হানা দেয়। ডাকাতরা নগদ টাকাসহ ৪লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যায়। বসতঘরের কেচি গেটের তালা ভেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৯ হাজার টাকা, ৭ভরি ওজনের স্বর্ণালংকার, ৪টি মেবাইল সেটসহ ৪ লাক্ষাধিক মূল্যের মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতদের প্রহারে গৃহকর্তার বোন পারভিন বেগম (২৭) আহত হয়।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, ডাকাতির ঘটনাটি সন্দেহজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।