- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ডাকাতি, অস্ত্রসহ ৫ মামলার পলাতক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে ডাকাতি, অস্ত্রসহ ৫ মামলার পলাতক আসামী ইলিয়াস আলী(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইলিয়াছ আলী চরমহল্লা ইউনিয়নের শেওতরচর গ্রামের ছোয়াব আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ও এএসআই আব্দুল মান্নান অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। ইলিয়াস আলী ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

  • [১]