জাউয়া প্রতিনিধি
ডাকাত সর্দার লিলু মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও এএসআই সমিরন দেব উপজেলার জিয়াপুর-কচুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। লিলুর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছেন, এসআই নুর মিয়া। গ্রেফতারকৃত লিলু উপজেলার ভাতগাঁও ইউনিয়নে কছুরগাঁও গ্রামের আছির আলীর পুত্র।