- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে র‌্যালি ও সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, সিসিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবত্তর্ী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস সহ কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]