- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ডোবা থেকে লাশ উদ্ধার আটক ১

ছাতক প্রতিনিধি
ছাতকে বোরো জমি সংলগ্ন ডোবা থেকে জামাল মিয়া (৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের বোরো জমি সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জামাল মিয়া গোদাবাড়ি গ্রামের ফজলু মিয়ার পুত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে একই ইউনিয়নের বড়গলা গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র ফোরষ্ট্রোক চালক খয়রুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে ডোবার পানিতে পড়ে   
থাকা জামালের লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান, নব-নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালেক রাজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এসময় লাশের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে খয়রুল ইসলামকে আটক করে। পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসআই সৈয়দ মান্নান জানান, লাশ উদ্ধাার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন টর্চলাইটের মালিককে শনাক্ত করেছে। মামলার প্রস্তুতি চলছে।

  • [১]