- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ড. জয়া সেনগুপ্তাকে স্বেচ্ছাসেবকলীগের শুভেচ্ছা

ছাতক প্রতিনিধি
দিরাই-শাল্লা সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার ছাতকে আগমন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার দুপুরে ছাতকের জয়েন্ট কনভেনশন হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, মুহিবুর রহমান টুনু, আব্দুল আলীম, কবির আহমদ সেবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলাম নাইম, এনামুল হক, বশির আহমদসহ নেতৃবৃন্দ।
এর আগে বিদায়ী ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে নেতৃবৃন্দ বিদায় সংবর্ধনা জানান।   

  • [১]