- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের ৩টি গ্রোসারী দোকান থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকেলে ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে শহরের হাসান স্টোর থেকে ৫ হাজার টাকা, আরিফ স্টোর থেকে ৫ হাজার টাকা ও রিজভী স্টোর থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত মৎস্য বাজার অভিযান চালিয়ে থেকে বিভিন্ন প্রজাতির ১৬ কেজি পোনামাছ আটক করেন। আটককৃত এসব পোনা মাছ গনক্ষাই রশীদিয়া মাদ্রাসা ও খারগাঁও মৌলভী নাছির উদ্দিন মাদ্রাসার এতিমদের উদ্দেশ্যে বিতরণ করা হয়েছে। এ সময় অভিযুক্ত দু’মাছ ব্যবসায়ি মাছ ফেলে পালিয়ে যায়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, এসআই অরূপ সাগরসহ পুলিশ  উপস্থিত ছিলেন।

  • [১]