ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় তীর খেলার সদস্য জুয়ারী ফরিদ মিয়া (৩৫) কে ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত তীর খেলার অপরাধে এ জুয়ারীকে ২শ’ টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ ও মুচলেকা দিয়ে সে মুক্ত হয়।
ফরিদ মিয়া উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের আবুল কালামের পুত্র।
জানা যায়,
সোমবার বিকেলে আফজলাবাদ বাজার সংলগ্ন লালপুল এলাকা থেকে ভারতীয় তীর খেলার টুকেনসহ ফরিদ মিয়াকে গ্রেফতার করেন ছাতক থানার এসআই অরূপ সাগর।