- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দায়সারাভাবে উৎপাদনশীলতা দিবস পালন

ছাতক প্রতিনিধি
অনেকটাই দায়সারাভাবে ছাতকে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। সরকার দিবসটি পালনের লক্ষে দেশব্যাপী ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে প্রশাসনের সর্বত্র আগাম চিঠি-পত্র প্রেরণ করে। এতে দেশের কৃষি, খাদ্য, মৎস্য, প্রাণি সম্পদ, ক্ষুদ্র ও মাঝারী শিল্পসহ উৎপাদন সংশিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে সরকারের গত বছরগুলোর      সফলতা তোলে ধরার পাশাপাশি আগ্রহ সৃষ্টি করা যেত নব উদ্যোগি উৎপাদনকর্মীদের মাঝে। সাদামাটা আয়োজনের কারণে অনেকের আগ্রহ থাকলেও অংশ নিতে পারেননি জাতীয় উৎপাদনশীলতা অনুষ্ঠানে। উপজেলা প্রশাসনের আয়োজনে লিখা ব্যানার নিয়ে মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ১জন অফিস সহকারীসহ উপজেলা খাদ্য কর্মকর্তা সাহাব উদ্দিন, কৃষি অফিসের ৫-৭জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে উপজেলা নির্বাহী অফিসের দু’চারজন অফিস সহকারী, এমএলএস, নৈশ প্রহরী নিয়ে একটি র‌্যালি উপজেলা পরিষদ গেইট পর্যন্ত পৌঁছে শেষ করা হয়। এতে সরকারের অর্জিত সফলতাগুলো রয়ে যায় সাধারণ মানুষের দৃষ্টি অগোচরে। ছাতক সিমেন্ট কারখানা, লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা, আকিজ ফুড এন্ড বেভারেজ, নিটল কার্টিজ মিল, কংক্রিট স্লিপার কারখানা, বিদ্যুৎ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণি সম্পদ বিভাগ, ক্ষুদ্র ও মাঝারী শিল্পসহ উৎপাদন সংশিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ও দপ্তরকে সম্পৃক্ত করে ব্যাপকভাবে অনুষ্ঠান অয়োজন হলে সরকারের এ উদ্যোগ সফল হতো বলে মনে করছেন এখানের অভিজ্ঞ মহল।        

  • [১]