- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুদীপ কুমার তালুকদারকে অবসরকালীন ও এলজিইডি’র সহকারী প্রকৌশলী মামুনুর রশীদকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী দু’কর্মকর্তাকে এই সংবর্ধনা দেয়া হয়। কন্ট্রাকটর এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ          
সম্পাদক শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার।
বিদায়ী অতিথি হিসেব বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুদীপ কুমার তালুকদার ও এসলজিইডি’র সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক খান, সিনিয়র কন্ট্রাকটর নুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, এলজিইডি’র হিসাব রক্ষণ কর্মকর্তা পরিতোষ দেব, চারু শর্মা, কন্ট্রাকটর এসোসিয়েশনের সহ সভাপতি অতুল দেব, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী চপল, অর্থ সম্পাদক হাজী জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, কন্ট্রাকটর সুনীল চন্দ্র দেব, আব্দুস সহিদ বাপন, সাগর তালুকদার, স্বপন পাল, জামিল আহমদ, আব্দুল কাদির, কৃপেশ চন্দ, সুহেল আহমদ মেম্বার, এলজিইডি’র সার্ভেয়ার অনুপম চৌধুরী। সভায় দু’বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন কন্ট্রাকটর এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

  • [১]