- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দু’টি বিদ্যালয় পরিদর্শন করেছেন বকুল

ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের হাসনাবাদ ও নয়া লম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছাতক উপজেলা পরিষদ          
চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বুধবার বিকেলে বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ চারা রোপণ করেন তিনি। এসময় নয়া লম্বাহাটি বিদ্যালয়ে সীমানা প্রাচীর, ওয়াশব্লক এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন। শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান না থাকায় তিনি ব্যক্তিগত তহবিল হতে ২টা ফ্যান প্রদান করেন ঘোষণা দেন।
বিদ্যালয় দুটি পরিদর্শনের সময় হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল মিয়া, নয়া লম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরশ আলী, ইউপি সদস্য সদরুল ইসলাম সদর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, আ.লীগ নেতা সাব্বির আহমদ, আবু তাহের, নুরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]