ছাতক প্রতিনিধি
ছাতকে মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভপক্ষের ২০ব্যক্তি আহত হয়েছে। গুর”তর আহত এক মহিলাকে ভর্তি র্ক হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সকালে চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের মুহিত মিয়ার পুত্র সাদিক মিয়ার সাথে একই গ্রামের মৃত রেনু মিয়ার পুত্র ফার”ক আহমদের মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সাদিক মিয়া পক্ষের রাশিদ আলীর পুত্র লোকমান আলী গ্রামের মসজিদে যাওয়ার পথে ফার”ক মিয়া পক্ষের লোকজন তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে গুর”তর আহত সুফিয়া বেগম(৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাশিদা খাতুন(৪০), ফার”ক মিয়া(৫০), সাজন মিয়া(৩০), লিয়াকত আলী(৩৫), পারভেজ(১৭), নুর”ল আমিন(১৫), র”হুল আমিন(১৮), জহির”ল ইসলাম(২২), আতিক(২৬), নাজির মিয়া(৩০), আসাদ(২২), ছালিক মিয়া(৩৫), আফজাল হোসেন(২০), সাহবাজ(২০),লোকমান(১৯), আশিদুন নেছা(৫০)কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে কাঁঠাল কেনা-বেচাকে কেন্দ্র করে শনিবার দুপুরে জাউয়া বাজারে সংঘর্ষে রহিজ আলী(৫৫) নামের এক কাঠাল বিক্রেতা আহত হয়েছে। সে জাউয়া কোনাপাড়া গ্রামের মৃত আতর আলীর পুত্র।
স্থানীয়রা জানান, প্রতিদিনই কাঠাল কেনা-বেচা নিয়ে ক্রেতাদের সাথে ঝগড়া করে থাকে রহিজ মিয়া। গত দু’দিন ধরে সে একাধিক ক্রেতাকে মারধর করেছে বলে জানা গেছে। ক্রেতাদের সাথে খারাপ আচরণ করে বাজারের পরিবেশ নষ্ট না করতে রহিজ আলীকে সতর্ক করেন অপর ব্যবসায়ী তুলা মিয়া। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে রহিজ আলী আলী আহত হয়। তাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।