ছাতক প্রতিনিধি
ছাতকে বাড়ির ভূমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ খুরমা ইউনিয়নের ছোট মায়েরকোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত মোবারক আলীর পুত্র গ্রামের কাপ্তান মিয়া ও মৃত ইসকন্দর আলীর পুত্র ফারুক মিয়ার মধ্যে বাড়ি রকমের ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ বাজারে কাপ্তান মিয়া ও ফারুক মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত কাপ্তান মিয়া (৭০), সাজিয়া বেগম (৩০), পারভিন আক্তার (৩০) ও হিনারা বেগম (৪০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক মিয়া (৪৫), সুজন মিয়া (৩৫), মুহিবুর রহমান (২৮), সানুর আলী (৩৫), আবাছ আলী (৬০), লাইলী বেগম (১২), আখলুছ মিয়া (৪০), ছফেদ আলী (৪০), আব্দুল কদ্দুছ (৪৫), সাজু মিয়া (২০), নুরুল ইসলাম(৫৫), ছুরাব আলী (৩৫)সহ অন্যান্য আহতদের ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।