- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক

ছাতক প্রতিনিধি
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের অশাকাচর পয়েন্টে চরচৌরাই গ্রামের দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর খুরমা ইউনিয়নের     
লক্ষ্মীপাশা গ্রামের ওয়াতির আলীর পুত্র সিএনজি চালক জুয়েল মিয়ার সাথে দুপুরে চরমহল্লা ইউনিয়নের চরচৌরাই গ্রামের মৃত. কাচা মিয়ার পুত্র আনসার আলীর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটি ও মারা-মারির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিক এলাকর মানুষ মধ্যস্থতা করে নিস্পত্তি করে দেন। সিএনজি চালক জুয়েল দিয়ার আত্মীয় চরচৌরাই গ্রামের শাহ আলম, সিএনজি চালক জুয়েল মিয়ার পক্ষ নিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে হাকডাক দিলে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। দফায়-দফায় সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত আব্দুল গনি (৪৫), জুবের (২৮), এমরান (১৫), সিরাজ মিয়া (৫৫), হিরন মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাব্বির (১৮), সমুজ আলী (৫০), মিলন আহমদ (৩০), সাইফ উদ্দিন(২৩), রিকতার (৩০), আইন উদ্দিন (৩০), আবুল হাসনাত (৫৫), আহমদ আলী (২০), সোহাগ (১৮), আঙ্গুর মিয়া (২০), মোহাম্মদ আলী (২৫), ইকবাল (২২), আব্দুস সামাদ (৩৫), সালেহ আহমদ (২২), আব্দুল বারি (৬০), সৈয়দুর রহমান (৪৫), জায়েদ হোসেন (২০), আব্দুস সোবহান (২৫), আনোয়ার হোসেন (১৩)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জাউয়া ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  

  • [১]