ছাতক প্রতিনিধি
ছাতকে বাড়ীর সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে চরমহলা ইউনিয়নের নানশ্রী গ্রামের আমিনুল ইসলাম শামছু ও চান্দ আলী পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে
জানা যায়, গ্রামের চান্দ আলী পক্ষের আরশ আলীর পুত্র ছাদিকুর রহমান সোমবার রাতে আমিনুল ইসলাম শামছুর বাড়ীর সীমানার ঝাড় থেকে একটি বাঁশ কেটে নেয়। বাঁশ কাটা নিয়ে রাতেই দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বাঁশ কাটাকে কেন্দ্র করে সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামরুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সংঘর্ষে গুরুতর আহত আমিনুল ইসলাম শামছ (৩৮), রজব আলী (৪৬), আজিজুর রহমান(৩০), ফারুক মিয়া (২৪) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহান (১৫), আবুল হাসনাত( ২৫), শফিক মিয়া (৫০), সাজু (১৭), শরাফত আলী (৩২), আমজাদ (২২), আনিস আলী (৪৬), মাসুক মিয়া (৫০), সোহরাব আলী (৪০), চেরাগ আলী (৬৮), চান্দ আলী (৭০), সমতেরা বেগম (৩০), মাহমুদা বেগম (৫৫) সহ আহতদেরকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।