- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দুর্ধর্ষ ডাকাতি

ছাতক প্রতিনিধি
ছাতকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের লোকজনদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী আহত হয়। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল (ফুরকাননগর) গ্রামের মৃত শামছুল ইসলামের পুত্র কালা মিয়ার বাড়িতে। জানা যায় ৮-১০ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল গভীর রাতে   কালা মিয়ার বসত ঘরে হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদের বেঁধে নগদ ৭০হাজার টাকা, ৫ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেটসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা কালা মিয়া (৫০) ও তার স্ত্রী আহত হন। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে রাতেই  ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

  • [১]