ছাতক প্রতিনিধি
ছাতকে পল্লীজনতা উন্নয়ন পরিষদের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আশরাফুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী মকবুল আহমদের অনুদানে কালারুকা ইউনিয়নের রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
পল্লীজনতা উন্নয়ন পরিষদের আহবায়ক শাহীনুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও মমিনুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশরাফুর রহমান চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও পরিষদের উপদেষ্টা আফতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, সাবেক ইউপি সদস্য এনামুল হক এনাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দিন, প্রধান শিক্ষক শংকর রায়, পরিষদের উপদেষ্টা ইব্রাহিম আলী রাসেল প্রমুখ।