- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দেড়মাস ধরে ১৩ ওয়ারেন্টভুক্ত আসামী পলাতক

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলার ঘটনায় দায়েরী মামলার ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী দেড়মাস ধরে পলাতক রয়েছে। পুলিশে চোখ ফাঁকি দিয়ে আসামীরা এলাকাতেই আত্মগোপনে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে আসামী ধরতে প্রতিরাতেই চলছে পুলিশের অভিযান। কিন্তু পুলিশ আসার আগেই কৌশলে শটকে পড়ে আসামীরা। গত ২৬ জানুয়ারী আত্মসমর্পন করতে সুনামগঞ্জ আদালতে পলাতক আসামীরা হাজির হওয়ার প্রস্তুতি নিলেও অবশেষে আদালতে ছাতক থানার এসআই শফিকুর রহমানের এক আবেদনের প্রেক্ষিতে হাজির না হয়ে আদালত চত্ত্বর থেকে আবারো পালিয়ে যায় তারা। ফলে মামলার দেড় মাসে ১৮ জনের মধ্যে ১৩ জনই থেকে যায় পলাতক। হামলার ঘটনায় গত ৫ জানুয়ারী কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামেরমৃত বাবরু মিয়ার পুত্র লকুজ মিয়া বাদী হয়ে একই গ্রামের মানিক মিয়া, মাসুক আলী, আমির হোসেন, ছালিক মিয়া, ফিরোজ আহমদসহ ১৮জনের বিরুদ্ধে সুনামগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি বিবিধ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৫ জন আসামী বিভিন্ন সময়ে জামিনে মুক্ত হলেও বাকীরা রয়েছে পলাতক।

  • [১]