ছাতক প্রতিনিধি
ছাতকে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা। উপজেলা (ভূমি) অফিসে ২য় বারের মতো একজন নারী কর্মকর্তা যোগদান করলেন। এর আগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন সাবিনা ইয়াসমিন নামের একজন নারী কর্মকর্তা। তিনি পদোন্নতি নিয়ে ঢাকায় বদলী হলে সোনিয়া
সুলতানা তার স্থলাভিষিক্ত হন। ১২ সেপ্টেম্বের আনুষ্ঠানিকভাবে এসিল্যান্ডের দায়িত্ব গ্রহণ করলেও রবিবার প্রথম অফিস করেছেন তিনি। নতুন যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা সরকারী দায়িত্ব সততার সহিত পালন করতে সকলের সহযোগিতা চেয়েছেন।