- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নতুন কালী মন্দির উদ্বোধন করলেন মেয়র

ছাতক প্রতিনিধি
ছাতক শহরের বাগবাড়ী পুরাতন কালীবাাড়িতে নতুন মন্দির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত মন্দির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এর আগে সকাল থেকে নতুন মন্দির ও মন্দিরে স্থাপিত বিগ্রহ প্রতিষ্ঠায় সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মাঙ্গলিক কার্যক্রম শুরু হয়ে দুপুরে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে বিতরণ করা হয় মহা প্রসাদ। পৌরসভা কর্তৃক প্রদেয় ১০ লক্ষ টাকাসহ প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় বাগবাড়ী কালীবাড়ির নতুন মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র         
দাস, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, পৌর শাখার সভাপতি মহন্ত রায়, উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিজয় রায়, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির অর্থ সম্পাদক চম্পু দত্ত, বাগবাড়ী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি দে, সহ-সভাপতি সত্য রঞ্জন ঘোষ, মৃদুল কান্তি দে মিন্টু, সাধারণ সম্পাদক রানা কর, সহ-সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, সাংগঠনিক সম্পাদক রাজন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রনি লাল রায়, দপ্তর সম্পাদক মিটন লাল রায়, সহ-দপ্তর সম্পাদক সুইট দাস, প্রচার সম্পাদক সঞ্জয় কর, সহ-প্রচার সম্পাদক সৌরভ রায়, সদস্য অশোক দে, সেবায়িত উত্তম চক্রবর্ত্তীসহ সনাতন ধর্মের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

  • [১]