- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নতুন কালী মন্দির উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে পৌরসভার অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন নতুন কালী মন্দির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নতুন মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। একই সময়ে ছাতক তথা সুনামগঞ্জ জেলার প্রাচীনতম মন্দিরে স্থাপিত মা কালীর নতুন    বিগ্রহ ধর্মীয় ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মন্দির প্রতিষ্ঠায় মন্ত্র পাঠ করেন হিমাদ্রী গোস্বামী মহর।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিজর রায়ের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব মাহমুদ আলম মামুন, প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, দিলোয়ার হোসেন, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিক্ষক প্রণব কান্তি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর সভাপতি মহন্ত রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, সাধারন সম্পাদক বাবুল পাল, জনতা ব্যাংক ম্যানেজার সিদ্ধার্থ তালুকদার টিংকু, প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন পাল, কোষাধ্যক্ষ ননী ভূষণ চৌধুরী।

  • [১]