- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছাতক প্রতিনিধি
ছাতকের ছৈলা—আফজলাবাদ ইউনিয়নের বটেরখাল নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ যাত্রাপথে ছৈলা—আফজলাবাদ ইউনিয়নের দিঘলী—রামপুর, শ্রীনগর ও নোয়াপাড়া গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন তিনি। বটেরখাল নদীর অব্যাহত ভাঙনের ফলে ইতোমধ্যেই এই এলাকার একটি মসজিদ, মক্তবসহ কয়েক শতাধিক ঘর —বাড়ি নদিগর্ভে বিলীন হওয়ার কথা মন্ত্রী কে ওই এলাকার ভুক্তভোগী লোকজন জানিয়েছেন।
সকালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, ছাতক—দোয়ারাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট—সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছৈলা—আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, শিক্ষক ফজলুল করিম বকুল, অ্যাড. ছায়াদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনজুর আলম, জোসেফ আহমদ, আব্দুস সোবহান, মিদন মিয়া সহ ইউনিয়নের সকল সদস্য—সদস্যা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, দ্রুত সময়ের মধ্যেই এখানের নদী ভাঙন রোধে ব্যবস্থা নেবেন বলে উপস্থিত লোকজনদের আশ্বস্থ করেন।

  • [১]