- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতকে নিখোঁজের একদিন পর শিশু সায়মন (৮)’র লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী শাপলাগঞ্জ বাজার সংলগ্ন রতœা নদী থেকে তার  লাশ উদ্ধার করে পুলিশ। সায়মন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের আব্দুল করিম খানের পুত্র ও ঝিগলী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।
জানা যায়, ঝিগলী গ্রামের মামা মুনসাদ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো সায়মন। সন্ধ্যায় ঘরে না ফেরায় সায়মনের খুঁজে বের হয় মামার বাড়ির লোকজন। বাড়ির আশপাশসহ রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে ঝিগলী গ্রাম সংলগ্ন শাপলাগঞ্জবাজারের কাছে রতœা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ রতœা নদীথেকে শিশু সায়মনের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা শিশু সায়মনকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে অপহরণ ও পরে হত্যা করতে পারে। এঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

  • [১]