- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নিন্মাঞ্চল প্লাবিত- কয়েক হাজার মানুষ পানিবন্দি

ছাতক প্রতিনিধি
ছাতকে কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে উপজেলার ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ ছাড়া পৌরসভা, ছাতক সদর, চরমহলা, ভাতগাঁও, সিংচাপইড়, জাউয়া, দোলারবাজার, উত্তর খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, কালারুকা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে সুরমা, চেলা ও পিয়াইন নদীর   
 পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমার পানি বিপদসীমা ছুঁই-ছুঁই করলেও পাহাড়ি নদী চেলা ও পিয়াইন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা ইসলামপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় পাহাড়ি ঢলে ইউনিয়নের নীজগাঁও, রতনপুর, ধনিটিলা, বৈশাকান্দি, বাহাদুরপুর, বনগাঁও, বাগানবাড়ি, নোয়াকুট, পুরান নোয়াকোট, ছনবাড়ি গ্রাম প্লাবিত হয়েছে। কোম্পানীগঞ্জের ছনবাড়ি এলাকায় পাড়ার কাটা মাটি ফেলে সোনাই নদীর পাড় ভরাট করায় ঢলের পানি নি¤œাঞ্চলে প্রবেশ করেছে। এনজিও দ্বারা পরিচালিত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢলের পানি প্রবেশ করায় তা বন্ধ করে দেয়া হয়েছে। অবিরাম বর্ষণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। হাট-বাজার ও ব্যবসা-বাণিজ্যে পড়েছে এর নেতিবাচক প্রভাব। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ রস্তা-ঘাট, কাঁচা ঘর-বাড়ি। নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের দু’শতাধিক পরিবার হয়ে পড়েছে পানিবন্দি।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, ঢলের পানিতে রোপা-আউস ফসলের কোন ক্ষতি সাধিত হয়নি।

  • [১]