তপন জ্যোতি তপু, ছাতক
ছাতকে চড়ম নিরাপত্তাহীনতায় আতংকে দিন কাটাচ্ছেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামদপুর গ্রামের মৃত রিয়াছত আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী সিকন্দর আলী। এবিষয়ে সিকন্দর আলী বাদী হয়ে গত ২৩ অক্টোবর গ্রামের ২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর দুপুরে সিকন্দর আলী তার জমাকৃত পানি নিজের ফিসারিতে সেচের মাধ্যমে নিতে গেলে একই গ্রামের মৃত রুস্তুম আলী পুত্র সিদ্দেক আলী ও তার পুত্র রসিক মিয়া এতে বাধা প্রদান করে। সিকন্দর আলী তার নিজের পানি নিজের ফিসারিতে নিতে বাধার কারণ জানতে চাইলে সিদ্দেক আলী ও তার পুত্র রসিক মিয়া সিকন্দর আলীর উপর হামলা চালায় । এসময় আশে পাশের লোকজন এসে সিকন্দর আলীকে উদ্ধার করেন। এ বিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল হুসাইন বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।