- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নূতন বাজার উচ্চ বিদ্যালয়ের দু’ শিক্ষক স্বরণে শোক সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের নূতন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক  মরহুম আব্দুন নুর ও আনোয়ার হোসেন স্বরণে শোক সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সাদত মোহাম্মদ লাহিন মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক ফারুক মিয়ার পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এসএম সুজন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য কবেনট্রি যুবলীগের আহবায়ক হোসেন আহমদ, সাবেক চেয়ারম্যান আরজক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক অ্যাড. সামছুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ছমরু মিয়া, প্রাক্তন শিক্ষক মাও. জালাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম সুন্দর, হাছন আলী, সামছুল ইসলাম, আজিজুর রহমান, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজাম্মুল হক রিপন, শিক্ষক সোহরাব হোসেন, নির্মল কান্তি দাস, মাছুমা বেগম বিথী, মাও. ফজলুর রহমান, আফতাব উদ্দিন, হালিমা বেগম, আব্দুস সালাম, লুবনা বেগম, রোহেনা বেগম, স্বর্ণা ধর, রুবেনা বেগম, সুদীপ দাস, আব্দুল মান্নান, এলাকার মাহমুদ আলী, মিহির চক্রবর্তী মৃদুল প্রমুখ।
সভা শেষে দু’শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি এসএম সুজন মিয়া বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মানের জন্য ১০লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।

  • [১]