ছাতক প্রতিনিধি
ছাতকে মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরীর পক্ষে ও নৌকা প্রতীকের সমর্থনে প্রচার-প্রচারণায় নেমেছেন বীর মুক্তিযোদ্ধারা। গত রবিবার সকাল থেকে শহরে লিফলেট বিতরণ করে নৌকায় ভোট প্রার্থনা করেন বীর মুক্তিযোদ্ধারা। এসময় শহরের প্রধান সড়কসহ অলিগলির দোকান-পাট ও বাসাবাড়িতে নৌকার পক্ষে প্রচারভিযান চালানো হয়।
পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামীলীগ নেতা অজয় ঘোষের নেতৃত্বে নৌকার পক্ষে প্রচারাভিযানে বীর মুক্তিযোদ্ধা ফকির খাঁ, শাহজাহান, রিয়াজ উদ্দিন, হেকিম আলী, অধির পাল, লাল মিয়া, ফজর উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, আছকির আলীসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন।
পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অজয় ঘোষ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার গড়ার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।