- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নৌকা ডুবিতে শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে সুরমা নদীতে নৌকা ডুবির ঘটনায় রাজু আহমদ (২১) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ছাতক সদর ইউপির মাছুখালী এলাকায় সুরমা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। রাজু আহমদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের আপ্তাব উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, পাথর বোঝাই একটি নৌকা মাছুখালী এলাকায় সুরমা নদীতে তলিয়ে যায়। এ সময় নৌকায় ঘুমন্ত অবস্থায় ছিল শ্রমিক রাজু আহমদ। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের একটি দল তল্লাসী করে নদী থেকে তার লাশ উদ্ধার করে। এক সপ্তাহ আগে একইভাবে ঘুমন্ত অবস্থায় রবিন আহমদ (২৫) নামের অপর পাথর শ্রমিকের মৃত্যু ঘটে। গত ১১ ডিসেম্বর শহরের লাল মসজিদ এলাকায় সুরমা নদী থেকে ফায়ার সার্ভিস কর্মিরা তার লাশ উদ্ধার করে। সে তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। ঘুমন্ত রবিন আহমদও পাথর বোঝাই একটি নৌকা নদীতে তলিয়ে গেলে মারা যায়।
ছাতক থানা অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান উভয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • [১]