ছাতক প্রতিনিধি
ছাতকে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুরমা নদী থেকে নৌকা শ্রমিক রবিন মিয়ার (২১) লাশ উদ্ধার করা হয়। সে তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। গত সোমবার রাতে ছাতক শহরের লাল মসজিদ এলাকায় সুরমা নদীতে রাহি এন্টারপ্রাইজ নামের পাথর বোঝাই একটি নৌকা ডুবে গেলে নৌকা শ্রমিক রবিন মিয়া নিখোঁজ হন। নৌকা ডুবির ঘটনায় ছাতক থানায় বুধবার একটি জিডি (নং-২৬২) করা হয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, লাশ উদ্ধারের পর তার আত্মীয়-স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করেছেন। ময়না তদন্তের জন্য রবিন মিয়ার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।