- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পরিবেশ বিধ্বংসী ওয়াশিং মেশিন বন্ধ

ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদীতে পাথর ক্রাসিং, ওয়াশিং ও লোডিংয়ের কাজে ব্যবহার করা ওয়াশিং মেশিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাতকের পাথর ব্যবসায়ী সংগঠন ও ওয়াশিং মেশিন মালিকদের ঐকমত্যের ভিত্তিতে পরিবেশ বিধ্বংসী ওয়াশিং মেশিন বন্ধ করা হয়।
মঙ্গলবার রাতে ছাতক লাইনস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতৃবৃন্দর এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় ছাতক পাথর ব্যবসায়ী সমিতি, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি, লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপ, ওয়াশিং মেশিন মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের এ সভায় ওয়াশিং মেশিন বন্ধে ঐকমত্য পোষণ করেন।
লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী সৈয়দ তৌফিক আহমদ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি সালেহ আহমদ, হাজী আব্দুল জলিল, কোষাধ্যক্ষ হাজী আলী আজগর সোহাগ, দপ্তর সম্পাদক আবুল হাসান, কার্যকরী সদস্য বাবুল মিয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সাধারণ সম্পাদক সামছু মিয়া, কোষাধ্যক্ষ আমির আলী, সদস্য আনোয়ার মিয়া, লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব হোসন, এসিষ্টেন্ট সেক্রেটারী অরুণ দাস, ফাইন্যান্স সেক্রেটারী আলী আমজদ, অফিস সেক্রেটারী শেখ কামাল হোসেন, পাবলিসিটি সেক্রেটারী       বিকাশ সাহা, মেম্বার আলী আকবর সায়মন, দুলাল মিয়া, ওয়াশিং মেশিন মালেকগণের পক্ষে আলমগীর আলম মেম্বার, শরীফ আলম, জয়নাল আবেদীন, হাজী বদরুল আলম, আনোয়ার হোসেন, সোহাগ মিয়া, মিজান মিয়া, মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ওয়াশিং মেশিনের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে বক্তারা বলেন,‘ওয়াশিং মেশিন ব্যবহারের কারণে নদীর স্বাভাবিক পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পাশাপাশি নদীতে ডাস্ট পড়ে নদীর তলদেশ ক্রমশঃ ভরাট হয়ে নদী হারাচ্ছে তার নাব্যতা। ক্রমবর্ধমান ওয়াসিং মেশিন ব্যবহারে পানি দুষিত হওয়ায় নদীতে মাছের উপর পড়ছে ক্ষতিকর প্রভাব। সুরমা নদীর পাড়ে বসবাসরত জনগোষ্ঠী দৈনন্দিন জীবনে ও গৃহস্থালী কাজসহ অনেকাংশেই নদীর পানির উপর নির্ভশীল হওয়ায় নদী কেন্দ্রিক গ্রামের লোকজন ওয়াশিং মেশিনের কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন।

  • [১]