- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পলাতক আসামী গ্রেফতার

জাউয়া প্রতিনিধি
ছাতকে অস্ত্র ও ডাকাতিসহ ৫টি মামলার গ্রেফতারী পরোয়ারাভূক্ত পলাতক আসামী লিকসন মিয়া (৩০) ওরফে লক্ষণধর কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পদির্শক মুহিবুল ইসলাম ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী লিকসনকে বিকেলেই সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।

  • [১]