- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পাগলা শিয়ালের কামড়ে আহত ২৫

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে পাগলা শিয়ালের কামড়ে মহিলাসহ অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ও রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালি ও দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদুখালি ও কুর্শি গ্রামের বিভিন্ন এলাকায় একদল পাগলা শিয়াল রাস্তা-ঘাটে চলাচলরত মানুষকে কামড়িয়ে আহত করে। প্রথমবার কামড় খেয়ে চিকিৎসা নিতে এসে রাস্তায় আবারো পাগলা শিয়ালের হামলায় আহত হয় সুদুখালি গ্রামের তাজ উল্লাহ। পাগলা শিয়ালের কামড়ে আহত সুদুখালি গ্রামের তাজ উল্লাহ(৬০) ও কুর্শি গ্রামের খালেদ মিয়া(৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিন(৫৫), আব্বুস মিয়া(৪৫), খলিল(২২), আলী আকবরের স্ত্রী, দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের সেবুল মিয়া(২৫), কিবরিয়া(৮), খালেদ মিয়া(৪৫), হায়দার আলী(৩৫), তছদ্দর আলী(৩৫), লেচু বেগম(২৪), সুমন মিয়া(২০), আব্দুল মনাফ(২২) সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

  • [১]