ছাতক প্রতিনিধি
ছাতকে বন্যার পানিতে ডুবে আ.লীগ নেতা সামছুজ্জামান রাজা’র দু’ ভাতিজা তৌহিদুজ্জামান রাসান (১২) ও হামিদুজ্জামান আবিদ (৮)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
এক বিবৃতিতে তিনি দু’ শিশুর মর্মন্তিক মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
এদিকে পৃথক বিবৃতিতে উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম, সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা ও ফজলুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ ও চান মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আব্দুল হেকিম, গয়াছ আহমদ, মুরাদ হোসেন, বিলাল আহমদ, কাজী আনোয়ার হোসেন আনু, ছাতক ডিগ্রী কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম বাবুল, অ্যাড. আকমল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কেডিএস এনামুল হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম আজির, কৃপেশ চন্দ, সাধারণ সম্পাদক ফয়জুল কবির লাকি, ব্যবসায়ী সামছুল ইসলাম, সিরাজ উদ্দিনসহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গত রবিববার বন্যার পানিতে ডুবে স্কুল ছাত্র আবিদ ও তার চাচাতো ভাই মাদ্রাসা ছাত্র রাসানের সলিল সমাধি ঘটে।