ছাতক প্রতিনিধি
ছাতকে পুকুরের পানিতে ডুবে সুহেল মিয়া (২১) নামের এক শারীরিক প্রতিবন্ধি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের এ ঘটনা ঘটে। সুহেল মিয়া উত্তর কুর্শ গ্রামের মৃত আফরোজ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধি সুহেল মিয়া দীর্ঘদিন ধরে জলাতংক রোগে ভোগছিল। সোমবার সকালে বাড়ির লোকজনদের চোখ এড়িয়ে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে। তাকে অনেক খোঁজাখুজির পর পুকুরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।