ছাতক প্রতিনিধি
ছাতকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মী রানী দাস (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। লক্ষ্মী রানী দাস গনেশপুর-পাটনীপাড়া গ্রামের কারন্য দাসের স্ত্রী। গরমে অতিষ্ট হয়ে গোসল করতে বাড়ির আঙ্গিনায় আসা পানিতে গোসল করতে নামে লক্ষ্মী রানী দাস। এক পর্যায়ে পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর মাদ্রাসা বাজার এলাকা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে স্থানীয়রা।