- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পালিত সাপের কামড়ে সাপুড়িয়া আমির আলীর মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে সাপের কামড়ে সাপুড়িয়া আমির আলীর (৫০) মৃত্যু ঘটেছে। বুধবার তার পালিত নগাই সাপ তাকে ছুঁবল মারলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। আমির আলী নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি
গ্রামের বাসিন্দা। বাতিরকান্দি গ্রামে আমির আলীর শশুরালয় মৃত মবশ্বির আলীর বাড়ীতে দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। জানা গেছে, আমির আলী সাপ ধরতেন আর ঝাড়-ফুঁকের কবিরাজি করতেন। দু’মাস আগে জঙ্গল থেকে একটি নগাই সাপ ধরেন তিনি এবং এ সাপটি লালন পালন করে আসছিলেন । গত বুধবার সাপের মুখে খাবার তুলে দেয়ার সময় পালিত নগাই সাপ তাকে ছুঁবল মারে। এতে আমির আলী আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার চিকিৎসাধীন অবস্থায় আমির আলীর মৃত্যু ঘটে। বিকেলে বাতির কান্দি গ্রামে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

  • [১]