- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পাশবিকতার শিকার এক স্কুলছাত্রী, অভিযুক্ত ইয়াছিন গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে স্কুল ছাত্রী শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে ইয়াছিন মিয়া (১৬) নামের বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন মিয়া উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামের মোস্তফার মিয়া পুত্র। 
জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ওই স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতন করে ইয়াছিন। লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন করার চেষ্টা করে নির্যাতিতার পরিবার। এদিকে ঘটনার পর থেকে নির্যাতিতা স্কুল ছাত্রীর শারীরিক ব্যাথা ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে রবিবার তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওআইসিসি ইউনিটে।
এ ঘটনায় সোমবার নির্যাতিতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ইয়াছিনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি মামলা (নং-০২) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]